বঙ্গবন্ধু স্বেচ্ছাসেবক পরিষদের আলোচনা সভা

প্রকাশিত: 2:43 PM, August 31, 2019

বঙ্গবন্ধু স্বেচ্ছাসেবক পরিষদের আলোচনা সভা

সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, জালালাবাদ রাগীব রাবেয়া কলেজের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা বাংলার স্বাধীনতা মেনে নিতে চায় না তারাই বার বার আঘাত করেছে। একাত্তরের পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে ও মুক্তিযুদ্ধকে এদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এদেশের জন্য আশীর্বাদস্বরূপ। বঙ্গবন্ধু স্বেচ্ছাসেবক পরিষদের নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে কাজ করতে হবে।
তিনি ৩১ আগস্ট শনিবার নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে বঙ্গবন্ধু স্বেচ্ছাসেবক পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পার্কভিউ মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জঙ্গীনুর আহমদ জীবানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর তাঁতীলীগের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শেখ মো. আবুল হাসনাত বুলবুল, ঢাকা মহানগর উত্তর ২৯নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন. শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জোবায়েদ জয়, রানা নাভিদ, শাহখুররম ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, ফালাক তাবীর, সালামত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সামিউল, শিবলী, মিজান, রাইহান, মারুফ, শাহিদ, টিপু, আকাশ, রায়হান, রাজন, মোস্তাকিম, আতিক, জিম, রুবেল, আকাশ, রুপস, ইশতিয়াক, সুমন, সাখাওয়াত, হৃদয়, রুবেল, শাওন, রিফাত, জয়পাল, জাকারিয়া, আবু বক্কর, শুভ, রাসেল, হাবিবুর, সালমান, রাজিব, সিফাত, আসাদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর