রাজনীতিবিদ আব্দুল হামিদের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: 6:35 PM, August 31, 2019

রাজনীতিবিদ আব্দুল হামিদের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, গণতান্ত্রিক, সমতাভিত্তিক একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের নেতা আব্দুল হামিদের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ।  মৃত্যুবার্ষিকী উপলক্ষে, আজ রোববার সিলেট জেলা গণতন্ত্রী পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল সাড়ে ১০টায় নগরের কদমতলী জামে মসজিদে জমায়েত হয়ে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন ও কবর জিয়ারত। জিয়ারত শেষে বেলা ১১টায় পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ।  বিকাল ৫টায় তালতলাস্থ গণতন্ত্রী পার্টির কার্যালয় আব্দুুল হামিদের স্মরণে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আরশ আলী। এদিকে কর্মসূচিতে গণতন্ত্রী পার্টির সকল নেতাকর্মি ও শুভাকাঙ্খিকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আরিফ মিয়া ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।- প্রেস বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর