ঢাকা |
প্রকাশিত: 9:48 AM, September 1, 2019
সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরহুম জেনারেল এম এ জি ওসমানীর ১০১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবীর ওসমানীর প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দিবসটি পালন উপলক্ষে ফোরামের পক্ষ থেকে সকালে হযরত শাহজালাল (রহ:) এর মাজারস্থ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তাগণ বঙ্গবীর ওসমানীকে রাষ্ট্রভাবে যথাযথ সম্মান প্রদর্শন, তাঁর জন্মদিবস ও মৃত্যু দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালন এবং পাঠ্যপুস্তকে তাঁর জীবনী অন্তর্ভূক্ত করার দাবী জানান। এসব কর্মসূচিতে অংশ নেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ওসমানী যাদুঘরের সহকারী কিপার জিয়ারত হোসেন, গণদাবী ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সেক্টরস কমান্ডার ফোরাম সিলেট বিভাগীয় সভাপতি সরোয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, মমিনুর রহমান টিটো এডভোকেট, এন আই চৌধুরী মাসুম এডভোকেট, সমাজসেবী আব্দুল মালিক পুকন, গণদাবী ফোরাম কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক ধ্রুব গৌতম, মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম, ফারুক মিয়া, জুবের আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host