ঢাকা |
প্রকাশিত: 12:01 PM, September 1, 2019
জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খানের নেতৃত্বে ১ সেপ্টেম্বর বাদ যোহর সিলেট হযরত শাহ জালাল (রহঃ) এর মাজার প্রাঙ্গনে ওসমানীর মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মাজার মসজিদে মিলাদ মাহফিল ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় জনতা পার্টির সভাপতি এডভোকেট আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আব্দুল মুহিত, জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান, সিলেট জেলা সহ-সভাপতি কাজী আব্দুল মুনিম, ডা. মির্জা মোহাম্মদ রাজা মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী, মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, ডা. ওয়াহিদ চৌধুরী, ফারুক আহমদ চৌধুরী, জাহিদ নুর প্রমুখ। এ দিকে জাতীয় জনতা পাটির্র প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচী পালন করেছে। ১ সেপ্টেম্বর ভোরে দলের জাতীয় কার্যালয় জনতা ভবনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বিকেল ৩টায় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হিরুর সভাপতিত্বে দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভুইয়ার পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host