ঢাকা |
প্রকাশিত: 12:07 PM, September 1, 2019
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মনির আহমদের মাতা মোছা: খাদিজা বেগমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
পরিষদের সভাপতি আলহাজ্ব ডা. এম. এ রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত সিলেট জেলা বারের এডিশনাল পিপি মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট সামসুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুমার পুত্র বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি আলহাজ্ব মনির আহমদ, বিএমবিএফ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক রোটারিয়ান আসাদুজ্জামান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিলেট মহানগরের সভাপতি আবু ছালেহ মো. এহিয়া, বিএমবিএফ এর সিলেট জেলা সভাপতি রোটা: আশরাফুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের এর সহ-সভাপতি এম. এ. হান্নান, সিলেট জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম ইছন মিয়া, পরিষদের সহ-সভাপতি হাকিম সাদুল্লাহ বাচ্চু, মো. বেলাল উদ্দিন, সুরঞ্জিত বর্মন, সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুস সালাম চৌধুরী।
বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সম্পাদক এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, জাবেদ আহমদ, শফিকুর রহমান শফিক, আশিকুর রহমান রাব্বানী, জাহাঙ্গীর আলম, এডভোকেট সুদীপ বৈদ্য, আনোয়ার হোসেন চৌধুরী মানিক, অধ্যাপক ফজলে রাব্বি, ইউসুফ সেলু, শিরীন চৌধুরী, মামুন চৌধুরী, কন্ঠশিল্পী তুহিন আহমদ, মাওলানা সৈয়দ মোতাহির আলী, হেনা বেগম, সাহেদা বেগম, জুনেদ আহমদ, সরফ উদ্দিন চৌধুরী প্রমুখ। দোয়া পরিচালনা করেন কাজী নজির উদ্দিন আহমদ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host