ঢাকা |
প্রকাশিত: 12:23 PM, September 1, 2019
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গণি (এম.এ.জি) ওসমানীর ১০১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে রোববার (১ সেপ্টেম্বর) বাদ যোহর মরহুমের মাজার জিয়ারত ও বিকাল ৪টায় বর্ণাঢ্য জীবন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদার বলেন, বাংলার ক্ষনজন্মা বীর পুরুষ বঙ্গবীর ওসমানীর নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে মির্জাফর, ঘসেটি বেগমরা অনেক ষড়যন্ত্র করেছে। মুছবে কিভাবে, বাঙালী জাতির রক্তের সাথে মিশে থাকার নামই ওসমানী।
দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা ডা. সৈয়দ শাহ নুর এর সভাপতিত্বে ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শাহিন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব সংগঠক আবুল কালাম আজাদ, মো. নুর মিয়া, আব্দুস সালাম, জাহাঙ্গীর খান, সাংবাদিক শাহেদ আহমদ শান্ত, রাজন আহমদ, লাহিন তালুকদার, নাঈম রেজা তুহিন, সৈয়দ মাহির, ইমরান আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ তালুকদার আরো বলেন, কারও দয়া বা করুণায় বঙ্গবীর ওসমানীর ইতিহাস সৃষ্টি হয়নি। ওসমানীর ইতিহাস ওসমানী নিজেই। তাকে খাটো করে দেখার সুযোগ নেই। কোন সরকার বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করলো বা না করলো এর জন্য বাঙালি জাতি বসে থাকতে পারেনা। বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী আসলেই বাঙালি জাতির রক্তের সঞ্চালিত হয়। বঙ্গবীর ওসমানী মানেই বাংলাদেশ। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host