ঢাকা |
প্রকাশিত: 12:28 PM, September 1, 2019
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার আহ্বায়ক মহানগর যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরের নিঃশর্ত মুক্তির দাবীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ আর শাকিলের সভাপতিত্বে ও মহানগর শাখার সদস্য সচিব খন্দকার রানা ও জেলা শাখার সাধারণ সম্পাদক সেবুল আহমদ সাগরের যৌথ পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অপরেশ দাশ অপু, যুগ্ম আহ্বায়ক মাহফুজ তান্না, যুগ্ম আহ্বায়ক মহানগরের আবদুর রহমান সোমেল, আরিফুর রহমান বাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সাংগঠনিক ইব্রাহিম খলিল, সাংগঠনিক তালহা আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আলী হোসেন, আপ্যায়ন সম্পাদক শামীম আহমদ, নাহিদ আহমদ, আদিল রাহাত, মুবিন চৌধুরী, তপু আহমদ, নাবিল আহমদ, মাহবুব আহমদ, শহিদুল আহমদ, ফাহিম আহমদ, বিকাস দাস বিজয়, আল-আমিন, পাবেল আহমদ, নুর আলম, মাহফুজ আহমদ, রানা আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host