কদমতলীতে স্বর্ণা মেডিকেল হলে ডা. সুমিনা’র চেম্বার উদ্বোধন (ভিডিওসহ)

প্রকাশিত: 10:01 PM, September 1, 2019

কদমতলীতে স্বর্ণা মেডিকেল হলে ডা. সুমিনা’র চেম্বার উদ্বোধন (ভিডিওসহ)

দক্ষিণ সুরমার আলমপুরের বাসিন্দা ডা. সুমিনা বেগম রহিমা (এম.বি.বি.এস) এর চেম্বার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রোববার সন্ধ্যায় কদমতলী পয়েন্টর আল বারাকাত ম্যানশনে চেম্বার উদ্বোধন এর পূর্বে কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মজির উদ্দিন দোয়া পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের সফল কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনা মিয়া, আল বারাকাত ম্যানশনের স্বত্যাধিকারী সাইয়ুম বকস্, সিলেট মহানগর  ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, কুচাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আহমদ আলী, কৃষকলীগ নেতা শামীম কবীর, যুবলীগ নেতা মুহিবুর রহমান মুহিব, আল আকসা মেডিকেল হলের স্বত্যাধিকারী ও আল বারাকাত-ছানিয়া ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ প্রমুখ। উল্লেখ্য ডা. সুমিনা বেগম রহিমা স্বর্ণা মেডিকেল হলে নিয়মিত রোগী দেখছেন। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর