ঢাকা |
প্রকাশিত: 6:36 PM, September 4, 2019
নিজস্ব প্রতিবেদন :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশীট আদালতে প্রদান করেছে পুলিশ।
গত ১ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহজাহান চার্জশীট (অভিযোগ পত্র) নং ১৩২ প্রদান করেন।
অভিযুক্তরা হলেন, কদমতলীর সরাফত আলীর ছেলে সাজাই, ভার্থখলার সোয়াব আলী মির্জার ছেলে মতি মির্জা, কদমতলীর গলাকাটা রফিকের ছেলে হৃদয়, রহমত আলীর ছেলে মনির, চাঁন মিয়ার ছেলে আনোয়ার, আনা মিয়ার ছেলে নাদির, মৃত আসাদ মিয়ার ছেলে শওকত, মৃত রফিক মিয়ার ছেলে মোহন, তেরা মিয়ার ছেলে পাপ্পু, মিজান মিয়ার ছেলে রিপন, ঝালোপাড়ার কনাই মিয়ার ছেলে আমজাদ পারভেজ, কদমতলীর তেরা মিয়ার ছেলে আবু আহমদ, রফিক মিয়া ড্রাইভারের ছেলে সাদ্দাম আহমদ, রুহেল মিয়ার ছেলে তানজিম আহমদ।
মামলা থেকে যাদেরকে অব্যাহতি প্রদানের আবেদন জানানো হয়েছে তারা হলেন, তানজিম, শাহজাহান আহমদ লিটন, নজরুল ইসলাম ফাহিম, মোশাহিদ আলী, বদরুল ইসলাম, আব্দুল মালিক, পাপলু আহমদ, আকতার রশিদ চৌধুরী, মান্না আহমদ, ফরহাদ, ফয়সল।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহজাহান অভিযোগপত্রে উল্লেখ করেন, অভিযুক্তরা ৩০/১২/২০১৯ ইং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট গ্রহন চলাকালে কেন্দ্রের বাহিরে ১ নং আসামী সাজাইয়ের নেতৃত্বে বিএনপি ও জামায়াতের ১০০/২০০ জন লোক ধানের শীষ ধানের শীষ শ্লোগান দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টার মাধ্যমে আসামীরা নির্বাচনী ব্যালট বাক্স,অন্যান্য মালামাল ও উপকরণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাতে বাধাঁ দেন। এক পর্যায়ে আসামীরা কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ইট পাটকেল নিক্ষেপ করে আতংক সৃষ্টির অপচেষ্টা চালায়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০/২০০ জনকে আসামী করে ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩ পেনাল কোড তৎসহ ১৯০৮ ইং সনের বিস্ফোরক আইনের ৩/৬ ধারায় মামলা দায়ের করেন এসআই জালাল উদ্দিন। মামলা নং-০২, তারিখ-০১/০১/২০১৯ইং।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host