ঢাকা |
প্রকাশিত: 3:26 PM, September 5, 2019
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর সুরমা ম্যানশনস্থ সিলেট বিভাগ গণদাবী ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, আবেদ আক্তার চৌধুরী, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, মোস্তফা কামাল, সমুজ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন- সিলেট-আখাউড়া রেলপথের মেরামত, সংস্কার ও উন্নয়নের অভাবে প্রায় প্রতিদিনই ট্রেন দুর্ঘটনা ঘটছে। এ জন্য রেলপথকে ডাবল লাইনে রূপান্তর এবং সকল স্টেশন ও ব্রীজ কালভার্টের জরুরী ভিত্তিতে উন্নয়ন সাধন প্রয়োজন। এছাড়া রেল লাইনে রেল ক্রসিংগুলোতে গেইট কিপার নিয়োগেরও দাবী জানানো হয়। সভায় সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালের উন্নয়ন সম্প্রসারণ, পর্যাপ্ত চিকিৎসক, নার্স, অন্যান্য কর্মচারী নিয়োগ ও পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী প্রদানের দাবী জানানো হয়। সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষার উন্নয়নের স্বার্থে সকল প্রাথমিক বিদ্যালয়ে শূণ্য পদে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অন্যান্য কর্মচারী নিয়োগের দাবী জানানো হয়।
সিলেট-ঢাকা সড়ক পথে যাতায়াতের উন্নয়নের স্বার্থে চলতি শুষ্ক মৌসুমে সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনে রূপান্তরের কাজ শুরু করার দাবী জানানো হয়। সভায় বলা হয়, সিলেট বিভাগে নদী ভাঙ্গণের কারণে বিভিন্ন স্থানে ঐতিহাসিক বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবর স্থান, স্বাস্থ্য কেন্দ্র বিলুপ্ত হতে চলেছে। অনেক মানুষ বাড়ীঘর, ফসলের জমি হারিয়ে যাযাবর জীবন যাপন করছে। এ অবস্থায় অবিলম্বে নদী ভাঙ্গন রোধকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
সভায় সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সিলেটের কৃতি সন্তান এম সাইফুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host