ঢাকা |
প্রকাশিত: 3:29 PM, September 5, 2019
সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনসফারেন্স হলে এ সভা হয়।
সংগঠনের সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু জাফর কামরান, সহ-সভাপতি আবুল কালাম মনসুর, অর্থ সম্পাদক মো. বদরুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনাম, সহ সাংগঠনিক সম্পাদক ইনতিয়াজ আহমদ, প্রচার সম্পাদক মো. আতাহার আলী, ধর্ম সম্পাদক কামরান হোসেন, ক্রীড়া সম্পাদক জুনেদুর রহমান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সদস্য নুরুল আমিন, এম. এস নাজমুল হক।
আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, প্রায়ই বিভিন্ন মোটর পার্টস ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল চুড়ি হচ্ছে। রাতের আঁধারে সাটার কেঁটে সমস্ত দোকানের মালামাল চুরি করে নেওয়া হচ্ছে। নেতৃবৃন্দ এসব চুরি মালামাল ক্রয় না করার জন্য সকল মোটর পাটর্স ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালকদের প্রতি অনুরোধ জানান এবং চুরির মালামাল সহ চুরকে পুলিশের হাতে সোপর্দ করার জন্য আহ্বান জানানো হয়। সম্প্রতি তালতলার একটি দোকানে মোটর পাটর্স ব্যবসায়ী কামরান হোসেনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। আমরা এ ধরনের চুরির দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা জানাচ্ছি। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host