ঢাকা |
প্রকাশিত: 5:18 PM, September 6, 2019
সিলেট কিডনী ফাউন্ডেশনের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে দলদলী চা বাগানের চা শ্রমিকদের মাঝে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী দলদলী চা বাগানের পূজা মন্ডবে প্রায় ২শতাধিক নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেয় সিলেট কিডনী ফাউন্ডেশন।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান করেন সিলেট কিডনী ফাউন্ডেশনের পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, পরিচালক জুবায়ের আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদা নাসরীন, কনসালটেন্ট ডা. নাজমুস সাকিব, ডা. মোস্তফা শাহ জামাল চৌধুরী বাহার। নার্সদের মধ্যে ছিলেন আব্দুল হান্নান, সুরাইয়া আক্তার জলি, রেশমা আক্তার, অনন্যা দেব নাথ, কামাল আহমদ, পৃথম ব্যানার্জি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার উবায়েদ বিন বাছিত সুমন, ডা. গোলাম কিবরিয়া, মহিবুর রহমান রাসেল, মো. আতিকুর রহমান, রফিকুল ইসলাম, হুমায়ুন রশীদ, অনন্ত আহমদ, আবু সালেক, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম চৌধুরী, দলদলী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস, দলদলি যুব সমাজের সভাপতি মনোরঞ্জন দাস প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host