ঢাকা |
প্রকাশিত: 5:21 PM, September 6, 2019
হ্যানিম্যান সোসাইটির উদ্যোগে ৬সেপ্টেম্বর শুক্রবার দক্ষিন সুরমা উপজেলার লালাবাজর স্কুল এন্ড কলেজে দিনব্যাপি এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লালাবাজার বিএলস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ও হ্যানিম্যান হোমিওপ্যাথি ছাত্র সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্প প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জালালাবাদ হোমিওপ্যাথি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ডা.এমএ মোজাহিদ খান।
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় কতৃক চিকিৎসক প্রতিনিধি উপাধ্যক্ষ ডা.ইমদাদুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সহ-সভাপতি ডা.শরীফ শাহরিয়ার চৌধুরী।
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সহ-সভাপতি ডা.আব্দুর রকিব ও জালালাবাদ হোমিওপ্যাথি কলেজের প্রভাষক ডা.ফরহাদ আহমদ -এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সচিব মো.আইউবু রহমান, গভর্ণিং বডির সভাপতি মুহিদ হোসেন, শিক্ষানুরাগী সদস্য লায়েক আহমদ জিকু, হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির অর্থ সম্পাদক ডা.শাহ জামাল উদ্দিন, ডা. আব্দুল জব্বার।
অনুষ্ঠানে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. মোস্তফা কামাল, ডা.মো.রেজাউর রহমান চৌধুরী, ডা,শফি উদ্দিন, ডা. মেরাজ আহমদ,ডা.জহিরুল ইসলাম, ডা. নুরুল আমিন, ডা.কর্ণমনি দেবী, ডা.রোকসানা. ডা.ফাতেমা. ডা. আব্দুর রহমান,ডা.মফিকুর রহমান, ডা.আব্দুল মজিদ. ডা.আব্দুল্লাহ।
মেডিক্যাল ক্যাম্প পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,মেম্বার হেলাল উদ্দিন, অভিভাক সদস্য মো. সুজন উদ্দিন খান, সাধারণ অভিভাক সদস্য আলম রেজা, স্কুলের সহকারী শিক্ষক মো.আব্দুল মালেক, আব্দুল মজিদ সুফি আহমদ প্রমুখ।
দিনব্যাপি ফ্রি- মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসকগণ পরীক্ষা করে ব্যবস্থাপত্রসহ ওষুধপত্র প্রদান করেন । বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host