ঢাকা |
প্রকাশিত: 12:38 PM, September 8, 2019
সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনে প্রচারণা চালিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা। সংখ্যাগরিষ্ট ব্যবসায়ীদের দেওয়া এই প্যানেলের প্রার্থীরা বিভিন্ন স্থানে গিয়ে ভোট চাইছেন ভোটারদের কাছে। ৭ সেপ্টেম্বর রাতে নগরীর সুবিদবাজার, পাঠানটুলা, মদিনা মার্কেট, তেমুখী এলাকার ব্যবসায়ীদের সাথে নগরীর মিজাজাঙ্গালস্থ একটি চাইনীজ রেস্টুরেন্ট এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ এর সভাপতিত্বে ও বদর উদ্দিন বাদশাহর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অর্ডিনারী ক্যাটাগরিতে পরিচালক পদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থী আবু তাহের মো. শোয়েব, মো. মামুন কিবরিয়া সুমন, এনামুল কুদ্দুস চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ, মো. ফারুক আহমদ, মো. নজরুল ইসলাম, জুবায়ের রকিব চৌধুরী, আক্তার হোসেন খান, আব্দুল হাদি পাবেল, শহীদ আহমদ চৌধুরী ও মোহাম্মদ আব্দুস সালাম।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এনামুল হক রুবেল, মোসাদ্দেক হোসেন সাজু, মিজানুর রহমান জিতু, কাজী শাহ আলম, মো. জালাল, নিজাম উদ্দিন, আমিন আহমদ, নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন রুবেল, ফারুক আহমদ প্রমুখ। মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া। এদিকে রোববার নগরীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেছেন অর্ডিনারী ক্যাটাগরিতে পরিচালক পদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা এবং ভোটারদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন তারা। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host