ঢাকা |
প্রকাশিত: 12:55 PM, September 8, 2019
বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেট নগরের তালতলা এলাকার একটি ফার্মেসি থেকে থেকে পেথেডিনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে রোববার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এসএমপির কোতোয়ালী থানাধীন তালতলার ভিআইপি রোডের পার্কভিউ মেডিকেল কলেজের বিপরীতে মো. বাবুল মিয়ার মালিকানাধীন মদিনা ফার্মেসী থেকে ১২ এ্যামপল পেথেডিনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. বাবুল মিয়া (৩৯), পিতা- মৃত ঈর্শাদ আলী, সাং- লক্ষীবাসা (জামে মসজিদ রোড), থানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host