গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: 1:08 PM, September 8, 2019

গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে মেহেদি হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে জিন্দাবাজার এলাকার মিলেনিয়াম শপিং সেন্টারের দোতলায় অবস্থিত ছামিয়া ফেব্রিকস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (এএসপি) সত্যজিত কুমার ঘোষ জানান, মেহেদি হাসান দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী, ড. জাফর ইকবালসহ বিভিন্ন ব্যক্তির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যা আইসিটি ধারা অনুযায়ী অপরাধ।

এর বিরুদ্ধে র‌্যাবের তৎপরতায় ছামিয়া ফেব্রিকসের কর্মচারী মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর