সাংবাদিক রেজা রুবেলের বড় ভাইয়ের ইন্তেকাল : শ্যামল সিলেট পরিবারের শোক

প্রকাশিত: 7:09 PM, September 8, 2019

সাংবাদিক রেজা রুবেলের বড় ভাইয়ের ইন্তেকাল : শ্যামল সিলেট পরিবারের শোক

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ও সিলেট ফটো সাংবাদিক পেশাজীবী সমবায় সমিতির প্রশিক্ষন সম্পাদক রেজা রুবেলের বড় ভাই মো. ইউনুছ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা….রাজিউন)।

রোববার ভোর ৬টায় আখালিয়াস্থ ভাতালিয়া হাউস নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের ১ম নামাজে জানাযা আজ রোববার সকাল সাড়ে ১১টায় শাবিপ্রবি জামে মসজিদে এবং ২য় নামাজে জানাযা বাদ আসর ভাতালিয়া জামে মসজিদে অনু্ষ্িঠত হবে।

মরহুম ইউনুছ মিয়া শাবিপ্রবিতে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে দৈনিক শ্যামল সিলেট পরিবার।

পৃথক শোকবার্তায় পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান, নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, বার্তাসম্পাদক আবুল মুহাম্মদ, চীফ রিপাের্টার মো. নাসির উদ্দিন, সিনিয়র স্টাফ রিপাের্টার দেবব্রত রায় দিপন, স্টাফ রিপাের্টার আতিকুর রহমান নগরী, ফটোসাংবাদিক ইমন আহমদ রাব্বী, বিজ্ঞাপন ব্যবস্থাপন তাহুর আহমদ শিব্বীর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর