ঢাকা |
প্রকাশিত: 6:22 PM, September 10, 2019
আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮ টায় সিলেট নগরির ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে হযরত দরিয়াশাহ মাজার পরিচালনা কমিটি গঠনের লক্ষে সভার আয়োজন করা হয়েছে।
সভায় কদমতলী এলাকার ছোট বড় সকলের উপস্থিতি কামনা করেছেন, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ রফিকুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল মন্নান, প্রবীণ মুরব্বী হাজী সমরাজ মিয়া, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের সফল কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ও আজাদ শপিং কমপ্লেক্সের সত্ব্যাধিকারী হেলাল বকস্, সাবেক কাস্টমস্ কর্মকর্তা লুলু মিয়া, সাবেক বিডিআর(বিজিবি)সদস্য কবির আলী, কুয়েতের সাবেক বাংলাদেশ ফটো স্টুডিও এর পরিচালক মঈন উদ্দিন, প্রবীণ মুরব্বী আনা মিয়া, মানিক মিয়া,সাহাবুদ্দিন, যুবলীগ নেতা ও তরুন সমাজসেবী আকতার আহমেদ,স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির বর্তমান সভাপতি রেজাউল ইসলাম রেজা, সমাজসেবী আফছর আহমদ প্রমুখ। উল্লেখ্য হযরত দরিয়াশাহ মাজারের খাদেম মো. সমরাজ উদ্দিন মৃত্যুবরণ করলে মাজার পরিচালনায় দেখা দেয় জঠিলতা।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন খাদেম নিয়োগ নিয়ে আলোচনা শুরু হলে এলাকার প্রবীণ মুরব্বীরা সভার মাধ্যমে সবার মতামতের উপর ভিত্তি করে নতুন খাদেম নিয়োগসহ পূর্ণাঙ্গ একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেন।
এরই ধারাবাহিকতায় আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮ টায় উন্মুক্ত সভার মাধ্যমে কমিটি গঠন করা হবে। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host