কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: 7:21 PM, September 10, 2019

কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাক্ষাৎ

বিজয়ের কন্ঠ ডেস্ক :: বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ এর সাথে সিলেট জেলা তাঁতীলীগের আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব সুজন দেবনাথ এবং মহানগর তাঁতীলীগের আহবায়ক নোমান আহমদ ও সদস্য সচিব শেখ মো. আবুল হাসনাত বুলবুল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তারা।

এ সময় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ও মহানগর নেতৃবৃন্দকে সিলেট মহানগরীর আওয়াতাধীন ৬টি থানা ও জেলার অন্তর্ভুক্ত ১৩টি উপজেলা তাঁতীলীগের সম্মেলন করে দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর