ঢাকা |
প্রকাশিত: 8:05 PM, September 11, 2019
সিলেটের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ হাবিবুর রহমান হিরনের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে দরগাহ কাজী অফিসে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পোয়েটস্্ ক্লাব সিলেট জেলা কমিটি। বাংলাদেশ পোয়েটস্্ ক্লাবের কেন্দ্রীয় সভাপতি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: কলন্দর আলী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক। বক্তব্য রাখেন পোয়েটস্্ ক্লাব সিলেট জেলা সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, শ্রমিক নেতা কাউছার আহমদ, সমাজসেবক সালেহ আহমদ কর্ণেল, ফাইয়াজ হোসেন ফরহাদ, কবি আল মামুন বাবলু, মো: সাদি আলী প্রমুখ।
সভায় বক্তাগণ সৈয়দ হাবিবুর রহমান হিরনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host