জাগ্রত নারী উন্নয়ন পরিষদ’র সিলেট জেলা কমিটি গঠন

প্রকাশিত: 12:08 AM, September 13, 2019

জাগ্রত নারী উন্নয়ন পরিষদ’র সিলেট জেলা কমিটি গঠন

জাগ্রত নারী উন্নয়ন পরিষদ সিলেট জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা ১২ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কমিটির অনুমোদন দেন। কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন, সভাপতি কাজল বেগম, সাধারণ সম্পাদক মোছাম্মদ হালিমা বেগম, সহ-সাধারণ সম্পাদক দিপালী মালাকার, সাংগঠনিক সম্পাদক মোছাম্মদ মমতা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক মোছাম্মদ সুফিয়া বেগম, প্রচার সম্পাদক মোছাম্মদ আইরন বেগম, ক্রীড়া সম্পাদক মোছাম্মদ রুবিনা বেগম, অর্থ সম্পাদক মোছাম্মদ জবা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক জলি মালাকার,সদস্য বাবুল মিয়া প্রমুখ। কমিটি ঘোষনাকালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক মো. শিপন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক। শুভেচ্ছা বক্তব্যে রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাগ্রত নারী উন্নয়ন পরিষদের উপদেষ্টা মো. রাজা মিয়া, সদস্য বাবুল মিয়া। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর