ঢাকা |
প্রকাশিত: 12:50 PM, September 14, 2019
সিলেটে বসবাসকারী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাবাসীদের নিয়ে সম্প্রতি সিলেটের একটি অভিজাত হোটেলে এক পরিচিতি সভা ও চা চক্রের আয়োজন করা হয়। মোঃ আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ এনামুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আমিনুল ইসলাম।
সভায় দীর্ঘ আলোচনার পর চুনারুঘাট সমিতির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে মোঃ আবু তাহের চৌধুরীকে আহবায়ক ও মোঃ এনামুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host