ঢাকা |
প্রকাশিত: 9:37 PM, November 6, 2019
ডেস্ক প্রতিবেদন : লিডিং ইউনিভার্সিটিতে রোভার স্কাউট্ংি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল এ প্রতিপাদ্যকে সামনে রেখে লিডিং ইউনিভার্সিটি রোভার স্কাউট্স এর উদ্যোগে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রোভার স্কাউট্ংি’ শীর্ষক সেমিনার মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস্ সামাজিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, স্কাউট একটি সামাজিক প্রতিষ্ঠান যার মাধ্যমে নেতৃত্বের গুনাবলী তৈরী হয়। স্কাউটগন তাদের চিন্তা ভাবনার মাধ্যমে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্কাউট্ংি নিয়ম ও শৃঙ্খলা শিখায়, এর মাধ্যমে মানবিক এবং নেতৃত্ব প্রদানের দক্ষতা তৈরী হয় যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ স্কাউট্স, রোভার অঞ্চলিক স্কাউট্স, সিলেট লিডিং ইউনিভার্সিটি রোভার স্কাউট্স ইউনিটকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
.
লিডিং ইউনিভার্সিটি রোভার স্কাউট্স এর সেক্রেটারী ইঞ্জিনিয়ার জাফর আহমেদ লিমনের সভাপতিত্বে সেমিনারে রিসোর্স পারসন সিলেট জেলা রোভার স্কাউট এর সম্পাদক ও মদন মোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. মবশ্বীর আলী বলেন, স্কাউট্ংি করতে হয় স্বইচ্ছায়। লিডিং ইউনিভার্সিটিতে রোভার স্কাউট্স ইউনিটের কার্যক্রম শুরু হওয়ায় তিনি কর্তপক্ষকে ধন্যবাদ জানান। তিনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে রোভার স্কাউট্ংি এর কার্যক্রম তুলে ধরে তরুণ স্কাউট্সদের করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটি রোভার স্কাউট্স এর প্রেসিডেন্ট ও লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি বলেন, স্কাউট্ংি চারিত্রিক পরিবর্তনের সাথে সাথে মানবিক গুণাবলীতেও পরিবর্তন আনে এবং ব্যাক্তি জীবনে বিভিন্ন সুযোগ এনে দেয়। শিক্ষার্থীদের জন্য স্কাউট্ংি খুব ভাল কারিকুলার এ্যক্টিভ্যাটিস বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ স্কাউট্স, রোভার অঞ্চল সিলেট জেলা রোভার এর যুগ্ন সম্পাদক সাঈদ আহমদ হাছান বলেন, স্কাউট্ংি ¯্রষ্টার প্রতি বিশ্বাস, নিজের প্রতি কর্তব্য পালন এবং অপরের প্রতি কর্তব্য পালনসহ সামাজিক কর্মকান্ডে দায়িত্ব এবং উন্নয়নে সম্পৃক্ত হবার প্রেরণা যোগায়।
লিডিং ইউনিভার্সিটি রোভার স্কাউট্স এর সদস্য মোছাদ্দিক আহমদ লিমনের সঞ্চালনায় সেমিনারে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. আবু জাফর, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোসা. হালিমা বেগম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ওসমানী, রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের শিক্ষক রোভার স্কাউট্স লিডার সাইদুর রহমান এবং লিডিং ইউনিভার্সিটি রোভার স্কাউট্স এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host