ঢাকা |
প্রকাশিত: 10:06 PM, November 6, 2019
ডেস্ক প্রতিবেদন : সিলেটের পূর্ব জিন্দাবাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ড’। বুধবার বিকেলে এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন দেশের বরেণ্য দুই রন্ধন শিল্পী। কেক কাটা আর বেলুন উড়িয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকেলে ফিতা আর কেক কেটে উদ্বোধন করেন বিখ্যাত রন্ধন শিল্পী কল্পনা রহমান ও নাজমা হুদা। নগরীর পূর্ব জিন্দাবাজারে একই ছাদের নিচে ২৫টি রেস্টুরেন্ট নিয়ে এই ফুড আইল্যান্ডের যাত্রা শুরু হয়েছে।
.
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৪০ শতক জায়গার উপর নির্মাণ করা কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ডের ভিতরে রয়েছে মসজিদ, বড় পার্কিং, স্মোকিং জোন, বাচ্চাদের জন্য কিডস জোনসহ বিভিন্ন রকমের সুবিধা। একই ছাদের নিচে বসে খাবার খাওয়া যাবে দেশীয় ফোক খাবার, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, ইতালিয়ান, ম্যাক্সিকান, আমেরিকান, জাপানিজ, কোরিয়ান, আফ্রিকান, আরবীয় গ্রিক, মোঘল, ডেজার্ট, আইসক্রিম পার্লার, কফি, বারবিকিউ, কাবাব, কক্সবাজারের সামুদ্রিক মাছের বারবিকিউ, স্টিম ফিস বা সি-ফুড প্রভৃতি। মোট ৬০০ আসন বিশিষ্ট এ ফুড আইল্যান্ডে এসি ও নন-এসি আসনের ব্যবস্থা রয়েছে। একই ছাদের নিচে বসে দুনিয়ার হরেক রকমের খাবার খেতে পারবে সিলেটের লোকজন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর আব্দুর রকিব ঝলক। কাজী অ্যাসপ্যারাগাসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফুয়াদ সাকিব, পরিচালক মো. সোলাইমান কবির, রেশাদ আহমেদ চৌধুরী, ফরহাদ আহমেদ চৌধুরী, মো. মাসকুর শাহরিয়া, সৈয়দ রেজাউল করিম জিহান প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host