রোটারিয়ান দিপু রোটারি ডিষ্ট্রিক্ট কনফারেন্স চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: 10:25 PM, November 6, 2019

রোটারিয়ান দিপু রোটারি ডিষ্ট্রিক্ট কনফারেন্স চেয়ারম্যান নির্বাচিত

ডেস্ক প্রতিবেদন : রোটারিয়ানএ কে এম সামসুল হক দিপু রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট কনফারেন্স চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৬ নভেম্বর বুধবার এক অনুষ্ঠানে রোটারি ডিষ্ট্রিক্ট গভর্নর লে: কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর তাকে এই দায়িত্ব প্রদান করেন। রোটারি ইন্টারন্যাশনাল এর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট। এর পূর্বেও তিনি ২০১৮-১৯ রোটাবর্ষে এই দায়িত্ব পালন করেছেন।
পাস্ট প্রেসিডেন্ট এ কে এম সামসুল হক দিপু রোটরি ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটির ক্লাব ট্রেইনার। তিনি বাংলাদেশে রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮০ এবং ৩২৮২ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন সদস্য এ কে এম সামসুল হক দিপু ইতোমধ্যে দেশের রোটারী অঙ্গনে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ক্লাব প্রেসিডেন্ট, গভর্নরস এইড, ডিস্ট্রিক্ট ট্রেজারার, ডিষ্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারী, ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি চেয়ার, ভোকেশনাল এক্সসেলেন্স কমিটি চেয়ার, ডিস্ট্রিক্ট ইভেন্ট প্রমোশন চেয়ার, পিস কনফারেন্স কো-অর্ডিনেটর, ডিস্ট্রিক্ট এসিসট্যান্ট ট্রেইনার, ডেপুটি ট্রেইনার, রোটারি লিডারশীপ ইনিস্টিটিউট ফ্যাকাল্টি মেম্বার, ইয়ার লাঞ্চিং ক্রোড়পত্র কমিটি চেয়ার, এসিসট্যান্ট গভর্নর, ডেপুটি গভর্নর সহ আরো অসংখ্য গূরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পেশায় ব্যবসায়ী এ কে এম সামসুল হক দিপু সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি টোটাল ইভেন্ট ম্যানেজমেন্ট, টোটাল ক্যাটারিং সার্ভিসেস এর সিইও এবং ডেভলপমেন্ট অব ইলিটারেট পিউপল এন্ড আনফরচুনেট (ডি.আই.পি.ইউ) এর নির্বাহি পরিচালক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর