প্রাথমিক শিক্ষকদের দুই-ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রকাশিত: 9:38 PM, November 11, 2019

প্রাথমিক শিক্ষকদের দুই-ব্যাপি  প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ডেস্ক প্রতিবেদন : সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান বলেছেন প্রাথমিক বিদ্যালয়েল শিক্ষাদান সবচেয়ে কঠিন কাজ। কারণ শিশুদের সঠিকভাবে পাঠ দান করে তাদেরকে গড়ে তোলার মতো কঠিন দায়িত্ব তাদেরকে পালন করতে হয়।
সোমবার সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত শিক্ষকদের দুই-ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

.
বায়েজিত খান আরো বলেন মানুষের মনোসংযোগ প্রতি ১০ সেকেন্ড পরিবর্তন হয়। আর শিশুরা আরও বেশি অমনোযোগি হয়। তাই শিশুদের মন পড়াশোনায় ধরে রাখা অনেক কঠিন কাজ।

.
ইউনিসেফ সিলেটের সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনের আয়োজিত কর্মশালায় ৫টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশ নিচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা সংস্কৃতি পাঠাগার ও সমাজ কল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকাস্থ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইউনিসেফ সিলেট ফিল্ট অফিসের শিক্ষা কর্মকর্তা তানিয়া লাইজু সুমি। আজ মঙ্গলবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর