ঢাকা |
প্রকাশিত: 9:59 PM, November 11, 2019
ডেস্ক প্রতিবেদন : জনগনের মধ্যে ডায়াবেটিসের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মকে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করতে; ‘আসুন, পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি’ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে আগামী ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবসে সিলেট ডায়াবেটিক সমিতি যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯ টায় পুরানলেন হাসপাতাল প্রাঙ্গঁন থেকে বাদ্যযন্ত্র বর্ণাঢ্য র্যালি, সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত বন্দরবাজার কালেকটরেট মসজিদ গেইট প্রাঙ্গন ও সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গনে ‘বিনামূল্যে ডায়াবেটিস সনাক্তকরণ কর্মসূচী’ ও ১২টায় পুরানলেন জিন্দাবাজারস্থ সমিতির সভাকক্ষে দিনটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
.
বিশ্ব ডায়াবেটিক দিবসে সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক গৃহীত কর্মসূচীগুলো সফল ও সার্থক করার লক্ষ্যে সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব, সাধারণ সম্পাদক লোকমান আহমদ ও কোষাধ্যক্ষ এম. এ. মান্নান এক যুক্ত বিবৃতিতে সমিতির সম্মানিত কার্যকরি সদস্যবৃন্দ, সম্মানিত জীবন সদস্যবৃন্দ, হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি সহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার উদাত্ত আহবান ও অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host