সিলেটে পতিত জমিগুলোতে ভূট্টা চাষের ব্যাপক সুযোগ রয়েছে : অতিরিক্ত সচিব

প্রকাশিত: 8:06 PM, November 14, 2019

সিলেটে পতিত জমিগুলোতে ভূট্টা চাষের ব্যাপক সুযোগ রয়েছে : অতিরিক্ত সচিব

ডেস্ক প্রতিবেদন : কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা বলেছেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কৃষিতে অনেক সফলতা রয়েছে। যেসব ফসলে লাভ রয়েছে সেসব ফসল উৎপাদনে যেতে হবে। সিলেট ও দক্ষিনাঞ্চলে ভূট্টার অনেক সম্ভাবনা রয়েছে। ভূট্টা চাষ করলে লাভ হয় এটি পরীক্ষিত বিষয়। পতিত জমি গুলোতে ভূট্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বৃহস্পতিবার নগরীর ধোপাদিঘীরপাড় কৃষি সম্প্রসারণ কার্যালয়ে ‘সিলেট অঞ্চলে ভূট্টার চাষ সম্প্রসারণ বিষয়ে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শাহজাহান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. এছরাইল হোসেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেট এর অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, বিএআরআই গাজীপুর এর উদ্ভিদ প্রজনন বিভাগ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিরুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অতিরিক্ত পরিচালক এর কার্যালয়ের উপপরিচালক মজুমদার মো. ইলিয়াছ, উপরিচালক সিলেট মো. সালাহ উদ্দিন, উপপরিচালক সুনামগঞ্জ মো. সফর উদ্দিন, উপপরিচালক মৌলভীবাজার কাজী লুৎফুল বারী, উপপরিচালক হবিগঞ্জ মো. তমিজ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস, কৃষক আব্দুল জব্বার, মো. আবুল কাশেম। কর্মশালায় জানানো হয়, সিলেট বিভাগে গত অর্থবছরে ৭২৫ হেক্টর জমিতে ভূট্টার আবাদ হয়েছে। এর থেকে উৎপাদন হয়েছে ৫হাজার ৬শ’ ৪১ মেট্রিক টন ভূট্টা। চলতি অর্থবছরে ভূট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে-১১শ ৩০ হেক্টর। দিনব্যাপী কর্মশালার আয়োজন করে গম ও ভূট্টার উন্নতর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), বারি, গাজীপুর।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর