ঢাকা |
প্রকাশিত: 7:53 PM, November 18, 2019
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি……রাজুন। সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ শুনেই সিলেট জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা কানাইঘাট পৌরসভাস্থ ডালাইচর গ্রামে ছুঠে আসেন। এবং উপজেলা আওয়ামীলীগের ত্যাগী এই নেতাকে তারা শেষ বারের মত দেখেন। এর মধ্যে দুপুর ১২টায় দেখতে আসেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, কাউন্সিলর তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল প্রমুখ। এ সময় আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেনা জানান। সোমবার পবিত্র এশার নামাজের পর কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মাঠে নামাজে যানাজা শেষে মহল্লার কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host