অগ্রগামী বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের কম্পিউটার প্রশিক্ষণে নিউজিল্যান্ডে যাত্রা

প্রকাশিত: 8:07 PM, November 19, 2019

অগ্রগামী বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের কম্পিউটার প্রশিক্ষণে নিউজিল্যান্ডে যাত্রা

ডেস্ক প্রতিবেদন : সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর রসায়ন শিক্ষক রেজাউল করিম কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের জন্য নিউজিল্যান্ড যাচ্ছেন। ২২ নভেম্বর বুধবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে তিনি দেশ ত্যাগ করবেন। পরের দিন ২৩ নভেম্বর থেকে ম্যানুকাউ ইন্সটিটিউট অব টেকনোলজি”-তে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণে তিনি অংশগ্রহণ করবেন।

তিনি বড়লেখার কাঠাতলী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ছেলে। সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য শোভাকাঙ্খিদের সাথে যোগাযোগ না করতে পাড়ায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। আগামী ৮ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর