সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিনিধি সভা বুধবার

প্রকাশিত: 9:33 PM, November 19, 2019

ডেস্ক প্রতিবেদন :  সম্মিলিত সামাজিক আন্দোলন এর বিভাগীয় প্রতিনিধি সভা ২০ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় সিলেট বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৪র্থ তলায় অনলাইন প্রেসক্লাবের কনফারেন্স হলে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ অাহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের জেলা সভাপতি লোকমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীূয় যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সামছী।

সভায় হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলা কমিটির সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা সমন্বয়ক মুকির হোসেন চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর