পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন আ.লীগ নেতারা

প্রকাশিত: 1:50 PM, November 24, 2019

পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন আ.লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদন :: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিমানের একটি ফ্লাইটে তারা সিলেটে এসে পৌছালে তাদেরকে স্বাগত জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক শফিউল আলম নাদেল, দফতর সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুসহ সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও এসময় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান সিলেট এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ও উপাধ্যক্ষ্য সালেহ উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর