ঢাকা |
প্রকাশিত: 12:53 PM, November 27, 2019
ডেস্ক প্রতিবেদন : সিলেট নগরীর মিরাবাজারস্থ আগপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ চিহিৃত এক চোরকে আটককরেছে পুলিশ। ধৃত আহাদ আহমদ নায়েদ (২৫) শহরতলীর শাহপরাণস্থ দত্তগ্রাম (কালটিলা) এলাকার মৃত ওসমান আলীর ছেলে ও বর্তমানে আগপাড়া মৌসুমী-১০৪ এর বাসিন্দা।
বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই অনুপ কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ মিরাবাজার আগপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় ১২৫ সিসি গ্লামার মোটর সাইকেল ও চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host