তথ্য-প্রযুক্তি শিক্ষা দেশের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে : হায়াতুল ইসলাম আকঞ্জী

প্রকাশিত: 7:12 PM, November 27, 2019

তথ্য-প্রযুক্তি শিক্ষা দেশের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে : হায়াতুল ইসলাম আকঞ্জী

ডেস্ক প্রতিবেদন :  সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ‌্যাপক মো. হায়াতুল ইসলাম আকঞ্জী বলেছেন, দেশের বৃহৎ সমস্যা বেকারত্ব। তথ্য-প্রযুক্তি শিক্ষা দেশের জনগোষ্ঠীকে এ অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। তবে প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে হবে। স্কুল-কলেজ পর্যায়ে তথ্য-প্রযুক্তি বিষয়ে শিক্ষার উপর সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে হবে। বুধবার বিকেলে নগরীর আম্বরখানায় ‘ফ্রি আইটি লার্নিং প্রজেক্ট’র উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কম্পিউটার ফেক্টর নামে একটি আইটি ফার্মে এ প্রজেক্টের উদ্বোধন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফিল্প ফাউন্ডার ও এনটিভি ইউরোপের প্রধান প্রতিবেদক আকরাম হোসাইন। তিনি বলেন, ফিল্প একটি স্বপ্নের নাম। অবহেলিত শিক্ষাথীরা উপযুক্ত শিক্ষা পেলে সমাজকে আলোকিত করতে পারে তা একটি উদাহরণ হিসাবে তুলে ধরতে চান। ভবিষ্যতে ফিল্প একাডেমী প্রতিষ্ঠার মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ সেবা পৌছে দেয়ার কথাও জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুারো প্রধান ইকরামুল কবীর, অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের ব্যুারো প্রধান ইকবাল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও সিলেটের ডাকের প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুারো প্রধান মঞ্জুর আহমদ। পরিচালনা করেন এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক নাজমুল কবীর পাভেল, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মন্জু, সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী, আনিস রহমান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গোলাম জিলানী, সিলেট প্রেসক্লাবের ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুর আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন
আহমদ, কম্পিউটার ফ্যাক্টরের কর্ণধার আশরাফুল হোসেন তাহিন, চ্যানেল এস’র ক্যামেরাপার্সন বেলায়েত হোসেন, রুহিন আহমদ, ইমজা সদস্য শামীম হোসেন, নিউজ ২৪’র ক্যামেরাপার্সন শফি আহমদ, মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপার্সন শুভ্রদাস রাজনসহ অনেকে। এর আগে প্রধান অতিথি সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. হায়াতুল ইসলাম আকঞ্জী ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ফ্রি আইটি লার্নিং প্রজেক্টের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর