সম্মিলিত সামাজিক আন্দোলনের পতাকা র‌্যালি রোববার

প্রকাশিত: 1:07 PM, December 1, 2019

সম্মিলিত সামাজিক আন্দোলনের পতাকা র‌্যালি রোববার

ডেস্ক প্রতিবেদন: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে পতাকা দিবস পালন করবে সম্মিলিত সামাজিক আন্দোলন। কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার সকাল ১০ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে থেকে এ উপলক্ষ্যে একটি র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হবে।
মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, অসাম্প্রদায়িক ও শোষণ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দাবিতে একাত্বতা পোষণকারী সকল সংগঠন ও ব্যক্তিবর্গের পাশাপাশি র‌্যালিতে সংগঠনের জেলা আহবায়ক কমিটির সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা আহবায়ক মুকির হোসেন চৌধুরী ও সদস্য সচিব দেবব্রত রায় দিপন এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর