শাহপরান (রহ.) থানা কমিউনিটি পুলিশিং কমিটির মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মতবিনিময়

প্রকাশিত: 1:31 PM, December 1, 2019

শাহপরান (রহ.) থানা কমিউনিটি পুলিশিং কমিটির মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মতবিনিময়

ডেস্ক প্রতিবেদন: শাহপরান (রহ.) থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উত্তর বালুচর আল-ইসলাহ এলাকায় এ মতবিনিময় সভা হয়।
আব্দুর রহমান সেলিম এপিপির সভাপতিত্বে ও মাওলানা মাছুমুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কমিনিটি পুলিশিংয়ের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫নং টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান এস. এম. আলী হোসেন, ৮নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আল মামুন খান, সদস্য সালাহ উদ্দিন, সাংবাদিক বদরুর রহমান বাবর, শফিকুল ইসলাম, তোফাজ্জুল ইসলাম, হাজী রিপন মিয়া, বাজার কমিটির সভাপতি মাজহারুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ৮নং ওয়ার্ড সদস্য আবুল মালেক সুমন, কবির উদ্দিন মনাই, ফয়েজুর রহমান ফয়েজ, আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ মিয়া, কামাল আহমদ, আবুল কাহের শামীম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডা. নুরুল হক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর