ঢাকা |
প্রকাশিত: 4:00 PM, December 1, 2019
ডেস্ক প্রতিবেদন : মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, অসাম্প্রদায়িক, শোষণ-বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও সর্বস্তরে জবাবদিহীতা নিশ্চিতকরণের দাবিকে সামনে রেখে র্যালি ও পতাকা মিছিল করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। ১ ডিসেম্বর রোববার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের সিলেট জেলা শাখা আয়োজিত র্যালিটি জিন্দাবাজারস্থ শহিদমিনার প্রাঙ্গণ থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্ট হয়ে আবার শহিদমিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক জেলা সভাপতি কলামিষ্ট সুকেশ চন্দ্র দেব, জেলা আহবায়ক ও সিলেট চেম্বারে সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তমাল চন্দ্র নাথ, যুবমৈত্রির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, জেলা বারেরর আইনজীবী বদরুল ইসলাম, জেলা সদস্য সচিব দেবব্রত রায় দিপন, ভোরের কাগজ পাঠক ফোরামের সভাপতি অমিতা বর্ধন,গীতিকবি হরিপদ চন্দ, সাংবাদিক ও ছড়াকার হৃষিকেশ রায় শংকর,তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় সমন্বয়ক অনিতা দাস গুপ্তা, কেন্দ্রীয় সহ-সভাপতি শাহনাজ বেগম, জেলা সাগঠনিক সম্পাদক সালমা বেগম, কামনাশীষ দাস, ব্যবসায়ী বিপুল রায়, সংগঠন সোলেমান আহমদ ও কবি অজয় বৈদ্য অন্তর প্রমুখ।
র্যালি শেষে জেলা আহবায়ক মুকির হোসেন চৌধুরী বলেন, ইতিহাস বিকৃতির সংস্কৃতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব অসাম্প্রদায়িক চেতনার সকলের। তিনি বলেন, যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে অসাম্প্রদায়িক একটি ভূখন্ডের জন্ম হয়েছে-সেই দেশকে জঙ্গীবাদ ও মাদকমুক্ত রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে। তিনি বলেন, এ ব্যাপারে সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে নিজ নিজ পরিবার থেকে। তিনি র্যালিতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে সম্মিলিত সামাজিক আন্দোলনের পাশে থেকে মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ গঠনে সকলের সহযোগীতা কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host