ঢাকা |
প্রকাশিত: 12:30 PM, December 11, 2019
ডেস্ক প্রতিবেদন : শিক্ষার্থীদের মেধা যাচাই ও মূল্যায়নের লক্ষ্যে ‘ধ্রুবক ক্লাব, এম সি কলেজ, সিলেট’ প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করে ‘ধ্রুবক মেধা যাচাই পরীক্ষা- ২০১৯’। শিক্ষার্থীদের মেধা যাচাই-বাছাইয়ের কাজ শেষ, এবার সর্বোচ্চ মেধাবীদের পুরস্কৃত ও সম্মানিত করতে প্রস্তুত সংগঠনটি।
আগামীকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় উক্ত মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুরারিচাঁদ কলেজের স্বনামধন্য অধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র কলেজের স্বনামধন্য উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ এবং শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মো. তোতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এম সি কলেজের গণিত বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। গণিত বিভাগের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host