ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ সিলেট এর বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেছেন, পিছিয়ে পড়া, সাময়িক বিপদে পড়া সমাজের মানুষের কল্যাণে সাধ্যমত চেষ্টা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ সুন্দর সমাজ গঠন সম্ভব। একইসাথে সংগঠনের সামাজিক, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।
শনিবার বিকালে জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টারে সিফডিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সাইক্লোন সভাপতি বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক জাবেদ আহমদ।
সাইক্লোন সদস্য সাংবাদিক ও গল্পকার তাসলিমা খানম বীথির প্রাণবন্ত পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইক্লোন সদস্য সাংবাদিক শেখ সাব্বির আহমদ। বার্ষিক রিপোর্ট ও হিসাব বিবরণী পেশ করেন সাইক্লোন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন।
আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠাকালীন সভাপতি সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, প্রাক্তন সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, প্রাক্তণ সাধারণ সম্পাদক সিলেট বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাইক্লোন সহসভাপতি লেখিকা মুক্তা বেগম, পরিচালক প্রচার ও প্রকাশনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির প্রাক্তন সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাইক্লোন সদস্য বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মোহাম্মদ আলী আকতার, শিক্ষাণবিশ আইনজীবি কবি নাঈমা চৌধুরী, সাংবাদিক ইফতেখার শামীম প্রমুখ।
যুক্তরাজ্য হতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রাক্তন সাধারণ সম্পাদক শফিকুর রহমান শাহজাহান।
সাধারণ সভায় গৃহীত প্রস্তাবে প্রতিষ্ঠালগ্ন থেকে সাইক্লোন এর সাথে সম্পৃক্ত শফিউল আলম চৌধুরী নাদেল সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে, সাইক্লোনের পৃষ্টপোষক মো. আব্দুল জব্বার জলিল, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি, মাহি উদ্দিন আহমেদ সেলিম সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট এর নির্বাচনে আল ইসলাহ সম্পাদক পদে প্রতিষ্ঠাকালীন সভাপতি সেলিম আউয়াল ও কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।
সভায় করোনায় মৃত্যুবরণকারী সাইক্লোন সদস্য উবেদ আহমদ চৌধুরী ও মোজতবা রুম্মান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফেরাত এবং সাইক্লোনের প্রাক্তন সভাপতি সায়ফুল আলম রুহেল এর দ্রæত সুস্থতা কামনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ‘সাইক্লোন লেখক ট্রাস্ট’ গঠণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাইক্লোনের ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host