বন্দরবাজার থেকে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: 6:48 PM, December 25, 2020

বন্দরবাজার থেকে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের বন্দরবাজার থেকে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এসআই (নি.) সৌমেন দাসের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

আটক যুবক মো. রুক্তন মিয়া (৩৮)। সে নেত্রকোনার আটপাড়া উপজেলাধীন কুলসিড়ি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

 

পুলিশ জানায়, আটক রুক্তন মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে সিলেট শহরের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মাদকসেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর