ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে নগরে ৩’শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নগরের চৌহাট্রাস্থ রেডক্রিসেন্ট মাতৃমংগল হাসপাতাল প্রাংগনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্য্যনির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, রেডক্রিসেন্ট মাতৃমংগল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহিজুল ইসলাম চৌধুরী,জীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, সাবেক যুব প্রধান মো. নাজিম খান, যুব রেডক্রিসেন্ট এর বিভাগীয় প্রধান বদরুল আজাদ শুভ, উপ প্রধান সুমেল চৌধুরী, অফিস কর্মকর্তা পার্থ সারথি দাস প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ কার্য্যক্রম উদ্বোধনকালে রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন শীতার্ত অসহায় মানুষ এ সমাজের অংশ। সেবার মানসিকতা নিয়ে কাজ করলে দু:স্থ অসহায় মানুষের কল্যান করা যায়। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে দুস্থ অসহায় মানুষের কল্যানে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host