ঢাকা ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক চাপায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে ঐ নারীর নাম পরিচয় জানা যায়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বামীকে নিয়ে ওই নারী সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ওই দম্পতিকে ধাক্কা দেয় সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী। আহত হন স্বামীও। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host