ঢাকা ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬
মীম সালমান
অপরাধ দমনে সাহসী ভূমিকা ও পুলিশিং কার্যক্রম গতিশীল রাখায় সিলেটের কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক| গত মে/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হয়|
পুলিশ সুপার ড. যাবের সাদেক বলেন, “ওসি আমিনুল ইসলামের দক্ষ নেতৃত্বে কানাইঘাট সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হয়েছে| থানায় সেবার মান বৃদ্ধি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ায় তাকে এই ¯^ীকৃতি দেওয়া হলো|”
সম্মাননা পেয়ে ওসি মোঃ আমিনুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, “এই অর্জন আমার একার নয়| কানাইঘাট থানার সকল পুলিশ সদস্যের আন্তরিকতা ও স্থানীয় জনগণের সহযোগিতার ফল| স্যারের এই অনুপ্রেরণা আগামীতে আরও ভালো কাজ করতে সাহস যোগাবে|”
সভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার সকল থানার ওসি ও ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন| মাসিক পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদেরও পুরস্কৃত করা হয়|
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host