ঢাকা |
প্রকাশিত: 3:32 PM, May 16, 2019
সীমান্তিক-ইমজা দ্বিতীয় অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইমজা কার্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির।
ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল-আজাদ, সিলেটের ডাক’র বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সীমান্তিক-ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক আশরাফুল কবির।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইমজার সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, সজল ছত্রী, দেবাশীষ দেবু, কোষাধ্যক্ষ মারুফ আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক টুনু তালুকদার, তথ্য ও প্রযুক্ত সম্পাদক দিপক বৈদ্য দিপু, ইমজার সদস্য গোলজার আহমদ, প্রত্যুষ তালুকদার, আবু তাহের চৌধুরী, শাকিল আহমদ সোহাগ, গোপাল চন্দ্র বর্ধন, নাজমুল কবির পাবেল, দ্বিগেন সিংহ, শফি আহমদ, হাসান সিকদার সেলিম, কমলজিৎ শাওন, নওশাদ আহমদ চৌধুরী, অনিল পাল, জাকারিয়া মোহাম্মদ, হুসাইন আজাদ, শুভ্র দাস রাজন, কাইয়ুম উল্লাস ও ফটো সাংবাদিক ইউসুফ আলী। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host