ঐতিহ্যের স্মারক সংরক্ষণ করেই জেলা হাসপাতাল নির্মিত হবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 4:23 PM, May 18, 2019

ঐতিহ্যের স্মারক সংরক্ষণ করেই জেলা হাসপাতাল নির্মিত হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেন
সিলেটে অবস্থানরত সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সাথে দেখা করেছেন সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের প্রতিনিধি দল।

শুক্রবার রাতে মহানগরের ধোপাদিঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে তাদের সাথে দেখা করেন প্রতিনিধি দল।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ঐতিহ্য হিসেবে সিলেট মেডিকেল স্কুল ভবনের স্মারক সংরক্ষণ করেই সিলেটবাসীর জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জেলা হাসপাতাল নির্মাণ করা হবে।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, এ এস এ মুয়িজ সুজন, ড. আহমদ আল কবির, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা জায়গায় অবিলম্বে জেলা হাসপাতালের নির্মাণ কাজ শুরু করা না গেলে প্রকল্পের জন্যে বরাদ্দকৃত টাকা ফেরৎ চলে যাবে। ফলে সিলেটবাসী উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে একই শহরের হাসপাতালগুলো কাছাকাছি নির্মাণ করা হয়, যাতে প্রয়োজনে পারস্পরিক সহযোগিতা পাওয়া যায়।

এ প্রসঙ্গে তিনি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তাৎক্ষণিক চিকিৎসা সেবার কথা উল্লেখ করে বলেন, এ সময় যদি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে ল্যাব এইড হাসপাতালনা থাকতো চিকিৎসা করা কঠিন হয়ে পড়তো।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, সিলেটবাসীর উন্নত স্বাস্থ্যসেবা প্রয়োজন বলেই প্রধানমন্ত্রী জেলা হাসপাতাল উপহার দিয়েছেন।

তিনি বলেন, সিলেট মেডিকেল স্কুল কিংবা আবুসিনা ছাত্রাবাস যে নামেই হোক-এই ভবনগুলো সরকারের প্রতœতত্ত্ব তালিকার অন্তর্ভুক্ত নয়।

এই ভবনগুলো প্রতœতত্ত¡ তালিকায় অন্তর্ভুক্ত হবার শর্ত পূরণ করেনা বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

সিলেটে আরো হাসপাতাল প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালের জায়গায় হাসপাতাল ইহবে। উন্নয়নে বাধা প্রদানকে কোন ভাবেই মেনে নেয়া যাবে না।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, একটি ভবন রেখেই ঐতিহ্য সংরক্ষণ করা যায়। এতে হাসপাতাল নির্মাণেও কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।

সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ।

এর আগে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট মেডিকেল স্কুল ভবন পরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদও সিলেট মেডিকেল স্কুল ভবন পরিদর্শন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর