জাফলংয়ে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: 3:12 PM, November 20, 2018

জাফলংয়ে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রাক চাপায় এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে।

নিহত বিরুজা সরকার (৫৫) নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার টাকুয়া গ্রামের হরিচরণ সরকারের স্ত্রী।

মঙ্গলবার সকালে জাফলংয়ের মামার দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত বিরুজা সরকার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে জাফলংয়ের লাখেরপাড় এলাকায় বসবাস করে আসছেন। মঙ্গলবার সকালে বিরুজা সরকার তার মেয়ের বাসা থেকে নিজ বাসায় যাওয়ার পথে মামার দোকান সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

গোয়াইনঘাট থানার এস আই উসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর