সিলেট-৫ আসন : হাফিজ মজুমদারের প্রার্থীতাও এখন হাইকোর্টে

প্রকাশিত: 3:55 PM, December 20, 2018

সিলেট-৫ আসন : হাফিজ মজুমদারের প্রার্থীতাও এখন হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদন
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে সংসদ সদস্যপদে আওয়ামী লীগ মনোনীত হাফিজ আহমদ মজুমদারের প্রার্থীতাও এখন হাইকোর্টে। তাঁর প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন ওই আসনে আওয়ামী মহাজোটের বর্তমান এমপি সলিম উদ্দিন।

সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী লুনা’র প্রার্থীতা বাতিলে জাপার এমপি ইয়াহইয়া চৌধুরীর রিটের পর জাপার এই এমপি মহাজোটের প্রধান আওয়ামী লীগের প্রার্থী হাািফজ মজুমদারের প্রার্থীতা বাতিল চেয়ে রিট করেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিনের পে ব্যারিস্টার উজ্জ্বল ভৌমিক বৃহস্পতিবার এ রিট দাখিল করেন ।

দায়েরকৃত রিটে অভিযোগ করা হয়েছে, হাফিজ আহমদ মজুমদার রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান চেয়ারম্যান, এ তথ্য গোপন করে মনোনয়ন নেয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি), রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনারকে রিটে বিবাদী করা হয়েছে।

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন ব্যারিস্টার উজ্জ্বল ভৌমিক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর