ঢাকা |
প্রকাশিত: 4:29 PM, April 8, 2019
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লুৎফুর রহমানকে তার সৎ সাহসিকতা দায়িত্ববোধ কর্তব্যপরায়নতা এবং সিলেটের মানুষের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার জন্য চেতনা যুব পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে।
সোমবার সিলেট জেলা পরিষদ কার্যালয়ে পরিষদের চেয়ারম্যানের চেম্বারে পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সম্মাননা প্রদানকালে জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লুৎফুর রহমান বলেন, চেতনা যুব পরিষদ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। গরীব অসহায় বঞ্চিত মানুষকে সাহায্য সহযোগিতায় তাদের পাশে দাঁড়াচ্ছে। তাদের এ কর্মকান্ডের জন্য সমাজের মানুষের কল্যাণ সাধিত হবে। মানুষের প্রতি ভালোবাসা ও দেশের জন্য কাজ করার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা ও চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আব্দুল হাসিব, আব্দুস ছোবহান আজাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসাধারণ সম্পাদক এইচ.এম.কাওছার, সহ সাংগঠনিক সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদস্য সিদ্দিকুর রহামন, লুৎফুর রহমান প্রমুখ।
সম্মাননা প্রদান শেষে চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েনের যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লুৎফুর রহমান ও চেতনা যুব পরিষদের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host