ঢাকা |
প্রকাশিত: 5:55 PM, May 2, 2019
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা আগামী ৫ই মে রোববার বিকেল ৩টায় নগরের সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সভার কথা জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক।
উক্ত সভায় জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা শাখার আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host