ঢাকা ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯
গোয়াইনঘাট সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটে গোপন সংবাদের ভিত্তিতে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতের নাম আব্দুল হক (৪৩)। তার বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬টা, বিশ্বনাথ থানায় ৩টি এবং মৌলভীবাজারের বড়লেখা থানায় ১টি ডাকাতি মামলাসহ অস্ত্র আইনের মামলাও রয়েছে বলে জানায় পুলিশ।
সোমবার (১৫ জুলাই) সকাল ৬টায় ওসি গোয়াইনঘাটের নির্দেশনায় গোয়াইনঘাট থানার এস.আই জিশু দত্ত গোয়াইনঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আব্দুল হক সুনামগঞ্জের ছাতক উপজেলার পুরান নওয়াকুট গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল হক একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬টা, বিশ্বনাথ থানায় ৩টি এবং মৌলভীবাজারের বড়লেখা থানায় ১টি ডাকাতি মামলাসহ অস্ত্র আইনের মামলাও রয়েছে। ডাকাত আব্দুল হককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার (তদন্ত) হিল্লোল রায় জানান, পেশাদার ডাকাত আব্দুল হককে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটের মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host